২৪ জুলাই ২০২৬

বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু, আহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু, আহত ৫

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মোশাররফ হোসেন (৬১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার জয়শ্রী বন্দরের সাজু পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএমএফ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়েছে।

দুর্ঘটনায় বাস ও রিকশার ছয়জন যাত্রী আহত হন। পরে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর তিনজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি