৪ এপ্রিল ২০২৬

বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীর আত্নহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীর আত্নহত্যা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া কুতুব নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যায়নরত ছিল। তার বাড়ি গোপালগঞ্জ পৌরসভার চাঁদমারি রোডে।

গোপালগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “সাদিয়া নামের মেয়েটি আত্নহত্যা করেছে আনুমানিক সকাল ১১-১২ টার মধ্যে। পুলিশ লাশ বুঝে পেয়েছে বেলা ২ টার দিকে।

আত্নহত্যার কারন বলে জানা গেছে পড়াশুনা ও সাংসারিক বিভিন্ন বিষয়ে বাবার সাথে অভিমান নিয়ে এই ঘটনাটি ঘটেছে।”

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মজনুর রশিদ জানান, ” আমরা এ বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীদের নিকট খোজ খবর নিচ্ছি, তবে করোনার কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারিনি।সাদিয়া কুতুব সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল।

আজ সকাল আনুমানিক ১১ টায় হাসপাাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঐ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি