৩ এপ্রিল ২০২৬

বুধবার গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বুধবার গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা বিএনপির
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য আগামীকাল বুধবার গায়েবানা জানাজা পড়বেন বিএনপিসহ যুগোপৎ আন্দোলনে অন্যান্য দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে আগামীকাল বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর ১টা ৩০ মিনিটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। সারাদেশে একই কর্মসূচি পালিত হবে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি