৩ এপ্রিল ২০২৬

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক: বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি মামলার প্রধান আসামী ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রাজধানী থেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

জানা গেছে, বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় লঞ্চটির সুপারভাইজার আবদুস সালামকে গ্রেফতার করে নৌ পুলিশ। গত ৩০ জুন বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জন নিহত হলে ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চটির ধাক্কায় ডুবে যায়।

পরদিনই এমভি মর্নিং বার্ডকে ধাক্কা দেওয়া লঞ্চ ময়ূর ২-এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ ৭ জনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।

নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে এই মামলা করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে ময়ূর-২ লঞ্চেরমাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার ও শাকিল হোসেনসহ কয়েকজন। এ দিকে মামলাটি তদন্তে ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি