৪ এপ্রিল ২০২৬

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বুড়িগঙ্গায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনার পাঁচ দিনের মাথায় আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের পরিদর্শক মো. মোর্শেদ বলেন, ট্রলারডুবির ঘটনাস্থলের কিছুটা দূরে দুটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মা জেসমিন ও মেয়ে তাসনিমের লাশ উদ্ধার করা হয়। একই সময়ে বক্তাবলী এলাকা থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ জন যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় আটজন ট্রলারের যাত্রী নিখোঁজ হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি