৭ জুলাই ২০২৬

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম
চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) রাতে পরিচালিত অভিযানে মহিন উদ্দিনের চা দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার মহিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘ ধরে মহিন চা দোকানের আড়ালে গাঁজার কারবার করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে তার চা দোকানে অভিযান চায়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার দোকান থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি