৩ এপ্রিল ২০২৬

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটা
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত ও দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন।   প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৪টা ১৫ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। অনুরোধ না শুনে সেখানে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যান। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন। আমাদের ৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। প্রথমে পুলিশ তাদের অবরোধ না করার অনুরোধ জানায়। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় কাউকে আটক করা হয়নি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি