চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৫ শতাংশ
বাংলা প্রেস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। পাশাপাশি রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
বিপি > এসপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি