চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপির
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সুমন মোল্লা, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান এবং ২নং ওয়ার্ডের নির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম ভূইয়া।
দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতারা দলের পক্ষে অবস্থান না নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ প্রেক্ষিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া বলেন, যারা দলের সঙ্গে বেইমানি করেছে, তাদের কোনো ছাড় নেই। তারা অতিউৎসাহী হয়ে ধানের শীষকে ডোবাতে চেয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি