১ আগস্ট ২০২৬

চারতলার সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৮ এএম
চারতলার সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আবির। সে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। তারা বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার ওই ভবনে ভাড়া থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি চারতলা। গতকাল রাতে ওই ভবনের চারতলার সিঁড়ির রেলিংয়ে উঠে খেলছিল আবির। ওই সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি