৩ অক্টোবর ২০২৬

চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এইচএসসি ফলপ্রত্যাশীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এইচএসসি ফলপ্রত্যাশীর

বাংলাপ্রেস ডেস্ক: সাতক্ষীরা শহরে চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। জাকারিয়া উচ্চমাধ্যমিকের ফলপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন তার আত্মীয় মোহাম্মদ আজিম। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনরা জানান, শুক্রবার রাতে বাসা থেকে ডেকে নেয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়।

মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। তখন কয়েকজন তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি