চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ নিহত ৪৪

বিদেশ ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ইয়ানচেং শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমিক খবরে নিহতের সংখ্যা ছয় বলে জানানো হয়েছিল।
কারখানায় আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে ইয়ানচেং শহরের একটি কেমিক্যাল কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। জানা গেছে- যে রাসায়নিক কারখানায় আগুনের সূত্রপাত, সেখানে সার তৈরি করা হতো। এ ঘটনার পর চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে অনেক এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
ঘটনাস্থলের অনেক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় আগুন ও ধোঁয়ায় চারপাশ ভরে গেছে। অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর অন্তত ৩০০০ শ্রমিক ও ১০০০ স্থানীয় ব্যক্তিকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বাস্থ্যসেবা জালিয়াতির অর্থ পাচারের দায়ে নিউ ইয়র্কের ব্যবসায়ীর কারাদণ্ড
বাংলাদেশের কাছাকাছি ৭ মহাসড়কের দায়িত্ব নিল ভারতের কেন্দ্রীয় সরকার
সঙ্গীত একাডেমি