চীনকে ফোন করলেন আরাগচি, যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরানের সংবাদ সংস্থা ইসনা এই খবর জানিয়েছে।
আরাগচি বলেছেন, ‘উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে আমেরিকার ‘উসকানিমূলক কার্যক্রম’ বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে’।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে আমেরিকার অবস্থান পরিস্থিতিকে আরও ‘জটিল’ করে তুলবে। তার মতে, এটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
ইসনার প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংকটের মধ্যে ইরানি জনগণের ‘সহনশীলতার’ প্রশংসা করেছেন।
তিনি আরও বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং এই সংঘাতের চূড়ান্ত সমাধান আনতে বেইজিং সাহায্য করতে প্রস্তুত।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি