২৮ জুন ২০২৬

ছেলের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী পিতার আর্তনাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ছেলের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী পিতার আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক: দুই কিডনিই নষ্ট ছেলের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী এক পিতার আর্তনাদে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।কিন্তু কিডনি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।তাই দেশ ও বিদেশের সহৃদয়বান ব্যক্তিদের সাহায্য চেয়েছেন। রাফায়েত চৌধুরী (২২)-এর দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তা ঘুমোতে পারছেন না তার বাবা-মা। রাফায়েতের বাবা মুহাম্মদ চৌধুরী (কামাল) এর দেশের বাড়ি চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড শহরে বসবাস করছেন। কানেকটিকাটের বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম নিপুন জানান, কানেকটিকাটের বাসিন্দা মুহাম্মদ চৌধুরী (কামাল)-এর ছেলে রাফায়েত দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে আক্রান্ত। গত দুইমাস আগে চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই অচল হয়ে গেছে। তাকে প্রতিদিন ৮ ঘন্টা করে বাসায় কিডনি ডায়ালোসিস করতে হচ্ছে। স্থানীয়ভাবে কানেকটিকাটের প্রবাসীদের কাছে বিভিন্ন মাধ্যমে সাহায্য চেয়েছেন হাম্মদ চৌধুরী (কামাল) কিন্তু কোনভাবেই এখন পর্যন্ত একটা কিডনি সংগ্রহ করতে পারেন নাই। কিডনি দাতার রক্তের গ্রুপ 'বি' অথবা 'ও' হলেও চলবে। আগ্রহী কিডনি দাতাগণ যোগাযোগ করুন: হার্টফোর্ড হাসপাতাল (দা সেন্টার ফর লিভিং অর্গান ডোনেশন) অথবা মুহাম্মদ চৌধুরী +১ ৩৮৬-৩৬৬-১০৭৪/৪৭৫-৯৮৮-৬৯২৬। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি