২২ মে ২০২৬

ছিনতাইকারীর ব্যাগ টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম
ছিনতাইকারীর ব্যাগ টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী অটো রিকশা থেকে ভেনেটি ব্যাগ টান দিলে পড়ে গিয়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।


নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, আমার স্ত্রী আজ সকাল সাড়ে নয়টার দিকে মার্কেট করে অটো রিক্সায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রো রেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী অটো রিক্সা থেকে পড়ে গুরুত্ব আহত হন,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায় , ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ফরহাদ- পুর গ্রামে আব্দুল জলিলের মেয়ে, বর্তমানে দক্ষিন খানের হায়দ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি