ছয় দিন বন্দি থাকার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর হাফিজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ছয় দিন বন্দি থাকার পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছি। এখন বাসায় যাচ্ছি। এর আগে গত ৫ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায় মেজর হাফিজকে।
এর আগে গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তাকে ২১ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
ভারতের দিল্লিতে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসা শেষে গত ৩ মার্চ দেশে ফেরেন হাফিজ উদ্দিন আহমেদ। দিল্লির ফরটিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল। ৫ মার্চ আদালতে আত্মসমর্পণ করতে যান হুইল চেয়ারে বসে। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় তাকে ২১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি