১৮ এপ্রিল ২০২৬

ছয় দিনের অবরোধে ২১ ইরানি জাহাজ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম
ছয় দিনের অবরোধে ২১ ইরানি জাহাজ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে অন্তত ২১টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পর গত ছয় দিনে পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে অন্তত ২১টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এক্সে প্রকাশিত বার্তায় সেন্টকোম জানায়, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে আরব সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি এলাকা থেকে এসব জাহাজকে ইরানের বিভিন্ন বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। জাহাজগুলো ইরানের বন্দর থেকে আন্তর্জাতিক গন্তব্যে রওনা হয়েছিল।

পোস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার-এর একটি ছবিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুদ্ধজাহাজটি আরব সাগরে টহল দিচ্ছে।  এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে এই অবরোধ অব্যাহত থাকবে। কোনো জাহাজ ইরানি বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না এবং হরমুজ প্রণালি ব্যবহার করে কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারবে না। সূত্র: আনাদোলু এজেন্সি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি