৮ আগস্ট ২০২৬

ছয় মাসে কানাডা থেকে বহিষ্কার ৩৩২৩ ভারতীয় নাগরিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
ছয় মাসে কানাডা থেকে বহিষ্কার ৩৩২৩ ভারতীয় নাগরিক

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সংখ্যা পুরো ২০২৫ সালে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ।

যা গত ছয় বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয়কে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। চলতি বছরের প্রথমার্ধেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থা কঠোর করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাচ্ছে।

অভিবাসন নীতি না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো কারণে ভারতীয় নাগরিকদের নিয়মিত বহিষ্কার করা হয়।

২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে ভারতীয়রা সবচেয়ে বড় জাতীয়তা হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ১ হাজার ৫৭৩ নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর মেক্সিকো এ তালিকার শীর্ষে ছিল এবং ভারত ছিল দ্বিতীয়।

সিবিএসএ আরও জানিয়েছে, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন।

কানাডা থেকে চলতি বছর ভারতীয় বহিষ্কারের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যারও আড়াই গুণের বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি