১৭ নভেম্বর ২০২৬

চিরকুট নিয়ে অজানা কাহিনি শোনালেন লিটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
চিরকুট নিয়ে অজানা কাহিনি শোনালেন লিটন

বাংলাপ্রেস ডেস্ক:  জোহানেসবার্গে পুল শটে ছক্কা হাঁকিয়ে লিটন দাসের সেঞ্চুরি উদযাপন। তবে ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরার বিপরীতে পকেট থেকে বের করা চিরকুট এখন আলোচনায়।

চিরকুটে কী লেখা ছিল, তা এখন সবারই জানা।

ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করার পর লিটন যখন চিরকুট উঁচিয়ে ধরলেন তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’ মেয়ের জন্মদিনে বাবার সেরা উপহার।

এমন উদযাপনের পেছনে লিটনের কী ভাবনা ছিল, সেই গল্প তাই শোনার আগ্রহ অনেকেরই ছিল। দ্বিতীয় দিন শেষে তাই সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের মুখোমুখি হতে হলো বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে। তিনি জানান, মেয়ের সব সময় চাওয়া থাকে—তিনি যেন সেঞ্চুরি করেন।সেই চাওয়া এবার বিশেষ দিনে পূরণ করলেন লিটন।

৩২ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আজকে ওর তিন বছর হলো। যখনই আমি নিজের রুমে থাকি, ও সব সময় বলে, ‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই।’ এই সেঞ্চুরি ওর জন্য। অবশ্যই ওকে মিস করি অনেক। ওর জন্মদিন তো স্পেশাল।’

সেঞ্চুরি করতে না পারলে স্বাভাবিকভাবেই পকেটে থাকত জানিয়ে লিটন বলেছেন, ‘আশা তো ছিলই! ভবিষ্যতের কথা ভাবলে তো সবাই ইতিবাচকভাবেই চিন্তা করে। গত রাতেই আমি ভেবে রেখেছিলাম যে এটা করব এবং শেষ পর্যন্ত করেছি। (সেঞ্চুরি) না হলে এখনো আমার পকেটেই থাকত তা!’

এমন ভাবনা আগের রাতে ভাবলেও চিরকুটের লেখা সেঞ্চুরির দিন সকালে লেখেন বলে জানান লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘যখন ৯২ রানে অপরাজিত থেকে যখন রুমে গেলাম তখন চিন্তা করতেছিলাম কিভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সকালবেলা আমার মনে হয়েছে যে এ রকম কোনো কিছু করা যায় কি না। মেয়ের সঙ্গে কথা হয়নি। অনেক ছোট, এত কিছু বুঝবে না। তবে এটা আমার ভেতরে ছিল এবং আমি নিজের ভেতরেই এটা রেখেছিলাম যে যদি আমি স্পেশালি কিছু করতে পারি, তাকে উৎসর্গ করব। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য আমি কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়। চেষ্টা করেছি এবং সবকিছু হয়েছে।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি