আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্কালোনি
বাংলাপ্রেস ডেস্ক: কোস্টারিকার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। সোমবার ম্যাচটিকে সামনে রেখে কর্দোবায় পৌঁছানোর কথা ছিল স্কালোনি বাহিনীর।
প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকায় পরিবর্তে ম্যাচের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কর্দোবায় পৌঁছাবে বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মঙ্গলবার রাত ৮টায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে রবিবার বুয়েনস আইরেসের এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন সেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক সূচি মোতাবেক সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে কর্দোবার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের।
সেখানে পৌঁছে বিকেলে অনুশীলন এবং কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সোমবার বিকেলে কর্দোবা শহরে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পূর্বাভাস থাকায় কোচিং স্টাফরা কোনো ঝুঁকি নিতে চাননি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দলটি সোমবার সাড়ে ৬ টায় এজেইজাতেই অনুশীলন সেরেছে দলটি। এর আগে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ স্কালোনি।
আগামী মঙ্গলবার সকালে কর্দোবার উদ্দেশ্যে উড়াল দেবে আলবিসেলেস্তেরা।
এদিকে রোববারের অনুশীলনে খেলোয়াড়রা প্রথমে জিমে ফিটনেস ও অ্যাক্টিভেশন ওয়ার্কআউট করেন। পরে মাঠে বল পায়ে গতি ও সমন্বয়ের অনুশীলনের পাশাপাশি ছোট জায়গায় বল আদান-প্রদান ও সেট পিস নিয়ে কাজ করেন তারা।
গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের একাদশে কোস্টারিকার বিপক্ষে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার একাদশে কিছু পরিবর্তন আনব।
তবে আগের ম্যাচের কিছু খেলোয়াড় আবারও শুরু থেকে খেলতে পারে, আমি মনে করি এটাই ন্যায্য। কয়েকজন ছেলের পারফরম্যান্স আমার ভালো লেগেছে এবং তারা আবারও মূল একাদশে থাকতে পারে বলে যোগ করেন তিনি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি