১৬ নভেম্বর ২০২৬

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি উপহার

বাংলাপ্রেস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। শতকের অপেক্ষায় খুব বেশি সময় কাটাতে হয়নি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারকে। দিনের চতুর্থ ওভারেই মার্কো জানসেনের বলে পুল করে ছয় মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটি টেস্ট ক্রিকেটে লিটনের অষ্টম সেঞ্চুরি।

সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্‌যাপন করেন লিটন। তবে তাঁর উদ্‌যাপনের সবচেয়ে বিশেষ মুহূর্তটি ছিল পকেট থেকে একটি কাগজ বের করা। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

মেয়ের জন্মদিনে নিজের শতক উৎসর্গ করে আবেগঘন এক বার্তা দেন এই ব্যাটার।

প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম দিন ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। হৃদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি