৪ এপ্রিল ২০২৬

চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত হয়েছেন। জনপ্রিয় এ নায়িকা বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে গণমাধ্যমকে বলেন, বর্তমানে পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

বাংলাদেশে করোনা বিস্তারের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন। পপির পরিবার জানায়, দিন ছাড়া রাতেও পপি শহরের রাস্তার মানুষদের সাহায্য দিতেন। মানুষকে সহযোগিতা করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।

পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। করোনা মুক্ত হয়ে আবার যেন মানুষের পাশে থাকতে পারে এবং কাজে ফিরতে পারেন এজন্য পপি দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি