চিত্রনায়ক ফারুকের প্রচারণায় বিভিন্ন অঙ্গনের তারকারা...
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের প্রচারণায় অংশ নিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এই প্রচারণায় অংশ নিতে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বনানী মাঠের সামনে হাজির হতে শুরু করেন তারা।
একে একে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, সাইমন, ইমন, জয় চৌধুরী, চিত্রনায়িকা শাবনাজ, নিপুন, মাহিয়া মাহি, রত্না, বিপাশা কবির, দিলারা, অঞ্জনা, নূতনসহ আরও অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু, মডেল-অভিনেতা-ক্রীড়া সংগঠক ফয়সাল,উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক নেতা খোরশেদ আলম, গায়ক এসডি রুবেলসহ অনেকে।
বেলা ১২টায় শোভাযাত্রা করেন চিত্রনায়ক ফারুক। এসময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একসাথে এত তারকার দেখার সুযোগ সহজে মেলে না। তাদেরকে রাজপথে দেখার সেই সুযোগ পেয়ে উৎসাহী মানুষের ঢল নামে। রাস্তার দুই পাশে তারা ভিড় করে হাত নাড়তে থাকেন তারকাদের উদ্দেশ্যে।
তারকারাও নৌকার স্লোগান তুলে হাত নেড়ে জবাব দেন। তারা এলাকাবাসীর কাছে ফারুকের জন্য নৌকায় ভোট চান ও নৌকার প্রচারে লিফলেট বিতরণ করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি