৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে অবরোধের মধ্যে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চট্টগ্রামে অবরোধের মধ্যে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি আহ্বান করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। শনিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুইদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে। চট্টগ্রামের সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। নেতৃবৃন্দ বলেন, হরতাল অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচী হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের। এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করার আহবান জানান তারা। অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি