২০ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় এক লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
চুয়াডাঙ্গায় এক লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:   চুয়াডাঙ্গায় এক লাখ শিশু পেতে যাচ্ছে হাম-রুবেলার টিকা। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে এ টিকাদান কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এ টিকা নিতে পারবে।  

রোববার (১৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য  জানান সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। 

তিনি জানান, জেলার মোট জনসংখ্যা ১৩ লাখ ৮৭ হাজার ১২ জন। এর মধ্যে এক লাখ ৩০৫ শিশু পাবে হাম-রুবেলা টিকা। জেলায় মোট টিকাদান কেন্দ্র আছে ৯৮০টি। এর মধ্যে টিকাদানের মোট স্থায়ী কেন্দ্র আছে ৮টি। এ টিকাদান কার্যক্রমে সরকারি ও বেসরকারিভাবে ৩৪১ জন কর্মী কাজ করবেন। এছাড়া এ ক্যাম্পেইনে এক হাজার ৯৯৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি