৩ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপি'র ২৯ নেতাকর্মী কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চুয়াডাঙ্গায় বিএনপি'র ২৯ নেতাকর্মী কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক: বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মী আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বুধবার (৩ জুলাই) দুপুরে দর্শনা আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন জামিন প্রার্থীদের জামিন নামঞ্জুর করেন। এদিন বিকালে ২৮জনকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পৃথক কয়েকটি মামলা হয়। এ মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে ২৮জন নেতাকর্মী দর্শনা আমলী আদালতে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি