৪ এপ্রিল ২০২৬

ডা. জাফরুল্লাহর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডা. জাফরুল্লাহর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের নমুনা শনাক্তের কিট ‍উদ্ভাবনের পর এবার করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতার পরিপ্রেক্ষিতে ‘প্লাজমা ব্যাংক’ করার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। নিজে এটা নিয়ে তা বুঝতে পারছি। গতকাল শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করছিলাম। গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসে এক ব্যাগ রক্ত নিতে হয়েছে। নিয়মিত কিডনি চিকিৎসার অংশ হিসেবে ডায়ালাইসিস করতে হয়েছে। কিন্তু, প্লাজমা থেরাপি নেওয়ার পর চাঙ্গা হয়ে উঠেছি। প্লাজমা থেরাপি সব করোনা রোগীর পাওয়া দরকার। শুধু আমরা কয়েকজন সুবিধা পাবো, আর দেশের অন্যরা বঞ্চিত থাকবে, তা হতে পারে না।

তিনি বলেন, প্লাজমা একটি প্রতিষেধক। যারা আক্রান্ত হয়েছে তাদের রক্ত থেকে প্লাজমা প্রতিষেধক তৈরি করা হয়। আমরা (গণস্বাস্থ্য কেন্দ্র) এরকম একটি প্লাজমা ব্যাংক করতে চাই। এজন্য আমরা কাজ শুরু করেছি। সবার সহযোগিতা আমরা চাই। আমরা সকলকে নিয়ে এই প্লাজমা ব্যাংক করতে চাই। ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ খান, শিশু হাসপাতালের ডা. হামিদ রয়েছেন। এরা মহৎ কাজ করছেন। তাদেরকে নিয়ে আমরা নগর হাসপাতালে খুব বড় আকারে এটা করতে চাই। যাতে দিনে ১০০ মানুষকে আমরা প্লাজমা দিতে পারি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি