২৭ জুন ২০২৬

কক্সবাজার প্রতিনিধি

দায়িত্ব নেওয়ার চার দিনেই কক্সবাজারে ৫০ কোটি টাকার ইয়াবা জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
দায়িত্ব নেওয়ার চার দিনেই কক্সবাজারে ৫০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার  প্রতিনিধি:   স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যে কক্সবাজারে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, জব্দ এসব ইয়াবার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ।

পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সর্বশেষ গতকাল শনিবার ভোরে বিজিবি ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩৬-সংলগ্ন এলাকা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এ ছাড়া রামু থানা পুলিশ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং একটি বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করে।

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি