২৪ আগস্ট ২০২৬

দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাংলাপ্রেস ডেস্ক:  ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম তার প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন।  আজ সোমবার (২৪ আগস্ট) তিনি এ সফর করবেন।  ইউক্রেনের স্বাধীনতা দিবস  দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করতেই তার এই সফর।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কিয়েভে গিয়ে তিনি প্রথমবারের মতো ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করবেন। ইউক্রেনকে সমর্থন দিতে তার পূর্বসূরি কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে এই জোট গঠন করা হয়েছিল।

সফরে বার্নহ্যাম ব্রিটিশ জনগণের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণ করবেন। পাশাপাশি দেশটির স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।

সফরের আগে বার্নহ্যাম বলেন, ‘ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয়—যুক্তরাজ্য আজও তাদের পাশে আছে এবং যতদিন প্রয়োজন ততদিন থাকবে।’

তিনি জানান, ইউক্রেনের জন্য যুক্তরাজ্য যে সহায়তা দিয়ে আসছে, তা নিয়ে তিনি গর্বিত। ইউক্রেনের জনগণকে তিনি সরাসরি জানাতে চান যে ব্রিটেনের সমর্থনে কোনো পরিবর্তন আসবে না। তার ভাষায়, ‘ইউক্রেনের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা।’

বার্নহ্যাম আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের বন্ধুত্ব রাশিয়ার অবৈধ যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য পিছপা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি