ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১ জন
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৫১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। -বাসস
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন।
চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। চলতি বছরে এ যাবৎ ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে অভিযোগের বিবরণ
সঙ্গীত একাডেমি