৪ এপ্রিল ২০২৬

দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ধরনের শনাক্তের তথ্য পাওয়া গেছে। এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। জিআইএসএআইডি’র তথ্য অনুযায়ী, ওমিক্রন শনাক্ত হওয়া ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে। ওমিক্রন আক্রান্ত ওই ব্যাক্তি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন। ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশে এই ধরন শনাক্ত হয়েছে। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে। বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি