দেশে ফিরলেন মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে ১৯ দিন পর দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে চলতি বছরের ৪ মার্চ চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর যান ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরের দুটো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন ও হেলথ চেকআপ করেছেন তিনি।
প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিন মুক্তি পান মির্জা ফখরুল। পরে তিনি শ্যামলী স্পেশালাইজিড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি