দেশের মানুষ আছে না খেয়ে আর সরকার ব্যস্ত ক্ষমতার মসনদ নিয়ে: সেলিমা রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষ না খেয়ে আছে আর সরকার ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগপূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেত্রী বলেন, জনগণের ভোট নয়, গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে রেখে ৭ জানুয়ারির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। এ নির্বাচন দেশের মানুষ মানে না।
মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে হুঁশিয়ারি দিয়ে এ আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান সেলিমা রহমান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি