দেয়াল নির্মাণ নিয়ে সমাঝোতা না হলে শাটডাউন চলবে : ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চলমান শাটডাউন চলবে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার থেকে দেশটিতে শাটডাউন শুরু হয়। এখনো চলছে। এ নিয়ে সমঝোতার কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।মঙ্গলবার ক্রিসমার্স উপলক্ষ্যে বিদেশে দায়িত্ব পালন করা মার্কিন সৈন্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সরকার কখন পুরোপুরি চালু হবে তা আমি আপনাদের বলতে পারবো না। তবে আমি আপনাদের এটা বলতে পারি যে দেয়াল নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে। তারা (বিরোধীরা) এটাকে বেড়াও বলেন। যাই বলুক না কেন সীমান্তকে আমরা নিরাপদ রাখতে চাই। বাইরে থেকে যেন অবৈধভাবে কোনো মানুষ বা মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে পারে সেটা নিশ্চিত করতে চাই আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, আপনারা যদি এটা করতে না পারেন তাহলে সরকারও চালু হবে না। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে বিলটি পাস হয়। কিন্তু শুক্রবার সিনেটে বিলটি পাস হয়নি। সেখান থেকেই দ্বন্দ্ব এবং সরকারি কাজকর্ম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই দ্বন্দ্বে বিপদের মুখে পড়েছে ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাদের হয় বেতন না নিয়ে মাসের পর মাস কাজ করতে হবে। না হলে চাকরি খোয়াতে হবে।
বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
স্বাস্থ্যসেবা জালিয়াতির অর্থ পাচারের দায়ে নিউ ইয়র্কের ব্যবসায়ীর কারাদণ্ড
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশের কাছাকাছি ৭ মহাসড়কের দায়িত্ব নিল ভারতের কেন্দ্রীয় সরকার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি