ঢাকা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর ১১টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। পাশ করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।
আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এ কার্যক্রম উদ্বোধন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ১ হাজার ৩৬৯ জন। যার মধ্যে পাশ করেছে ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৩৮ হাজার ২৪ জন ও ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৩৪৫ জন।
এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশালেই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি