৩১ অক্টোবর ২০২৬

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
কারিগরিতে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বছর মোট ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।

পরীক্ষার ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় ৭৪ হাজার ৮৪ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৩৩ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। অন্যদিকে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০৬ জন।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭২টি কেন্দ্রে ১ হাজার ৮৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি