ঢাকা রেস্টুরেন্টগুলো ইফতার বিক্রি করতে পারবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ঢাকা : ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো আগামীকাল থেকে ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে।
ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলো আগামীকাল মঙ্গলবার (২৮শে এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বিক্রয় করতে পারবেন। তবে, কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতার সামগ্রী প্রদর্শন ও বেচা-কেনা করতে পারবেন না।
সোমবার (২৭শে এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
ডিএমপির দেয়া নির্দেশনায় বলা হয়েছে, ইফতার সামগ্রী বেচা-কেনার সময় বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি