৪ এপ্রিল ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোঁপ থেকে চাদর মোড়ানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুবেল মিয়া (২৬)। তিনি পলাশ উপজেলার খানেপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে ও পেশায় গাড়ী চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোঁপের মধ্যে বিছানার চাদর মোড়ানো রক্তাক্ত দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন রুবেল মিয়া নামে একজনের পরিচয় শনাক্ত করেন। অপরজনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআই, সিআইডি পুলিশসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের একজনের গলায় ওড়না এবং অপর জনের হলায় মাফলার পেচানো অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো পাওয়া গেছে। তাদেরকে দূরে কোথাও হত্যা শেষে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি