১৯ অক্টোবর ২০২৬

ঢাকা-সৌদি পথে ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৯ হাজার ৩৭৭ যাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
ঢাকা-সৌদি পথে ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৯ হাজার ৩৭৭ যাত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে।

এতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি