ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এতে রিয়াদগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৪২ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
৫০ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
৬১টি ফ্লাইট বাতিলের ধাক্কা: চরম ভোগান্তিতে সৌদিগামী ৯ হাজার ২৬৯ যাত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি