ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
দূষিত বায়ুর শহরের তালিকায় ২৫তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, তালিকার ২৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রোববার (৫ জুলাই) সকাল ৯টায় ঢাকার একিউআই ছিল ৭১, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমান হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৭২। ১৬৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। তালিকায় চতুর্থ স্থানে ১৬১ স্কোর নিয়ে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৩৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি