৩ এপ্রিল ২০২৬

ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। সম্প্রতি প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৭০। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। এ ছাড়া তালিকায় ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ২২০ স্কোর নিয়ে তৃতীয় ভারতের আরেক শহর মুম্বাই। স্কোর ১৯৮ নিয়ে চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে থাকা উত্তর মেসিডোনিয়ার স্কোপজের স্কোর ১৮৪। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি