২৬ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ এএম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ৭৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া ৩ জন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার ১ জন করে।

এদিকে, নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার।

এছাড়া হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।

মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি