২৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ এএম
সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

 


বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতের কবলে পড়েছেন প্রখ্যাত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়িচালকের বিচক্ষণতায় অল্পের জন্য তিনি ও তার সফরসঙ্গীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন রফিকুল ইসলাম মাদানি।

লাইভে তিনি জানান, একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে দেখতে পান, ডাকাত দল সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতি প্রতিরোধ করছে। এ সময় ডাকাতদের হাতে ধারালো রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।

মাদানি জানান, তাদের গাড়িটি ডাকাত দলের থেকে খানিকটা দূরে ছিল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে তার গাড়িচালক দ্রুত গাড়ি ঘুরিয়ে অন্য পথে চলে যান। ফলে তারা অক্ষত অবস্থায় রক্ষা পান। তবে তাদের সামনে থাকা অন্য একটি গাড়ির চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। লাইভে তাৎক্ষণিকভাবে সাহায্য ও সুরক্ষার জন্য আকুতি জানান তিনি।


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাত দলকে চিহ্নিত করা ও তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি