৩ এপ্রিল ২০২৬

ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাপ্রেস ডেস্ক: শুক্রবার ভোর ৫ টা ৫৭ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে আশপাশের অন্যান্য জেলাতেও। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আরো বড় শক্তির ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও অনেকেই তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্পের খবর জানিয়েছেন। ভূমিকম্প টের পেয়ে কেউ কেউ পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই সে সময় ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি