৪ এপ্রিল ২০২৬

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ১০ ডিসেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ১০ ডিসেম্বর
বাংলাপ্রেস ডেস্কঃ অক্টোবর থেকে সারা দেশে দুই মাসের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হত্যা, পুলিশি হামলার আশ্রয় নিয়েছে সরকার। সব হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করতে হবে। হুঁশিয়ারি দেন, বিভাগীয় সমাবেশে হামলা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। এদিকে চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৬ অক্টোবর সকল মহানগর, এবং ১০ অক্টোবর জেলা পর্যায়ে শোক র‌্যালি করবে বিএনপি। কবে কোথায় গণসমাবেশ হবে উল্লেখ করে ফখরুল বলেন, আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ফখরুল আরও বলেন, গণআন্দোলনের জোয়ার তৈরিতে এ ধরণের কর্মসূচি দেয়া হচ্ছে। আক্রমণ করলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি