ঢাকায় ইন্টারনেট অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, এদিন রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের এক ইন্টারনেট অফিস ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মো. আসাদুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপের মধ্যে ঢুকে ওয়ালে লাগে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি
বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি