৫ অক্টোবর ২০২৬

ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে পরিচ্ছন্ন কর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমের পানির পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায়। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের হাত কাটা ছিল, যার কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি