৩ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

হাসান ভূঁইয়া, সাভার থেকে : ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার চৌহাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট এলাকার সুভা মিয়ার ছেলে রিপন (৩৫), অপরজন উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাটআদর্শগ্রামের আক্কাছ আলীর ছেলে নুর ইসলাম (৩০)।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রাতে ধামরাইয়ের চৌহাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি