ধামরাইয়ে বাসচাপায় নারী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

হাসান ভূঁইয়া, সাভার থেকে: ঢাকার ধামরাইয়ে বাসচাপায় শ্রী মতি সরস্বতী শর্মা (৬৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী মতি সরস্বতী শর্মা ধামরাইয়ের নান্না গ্রামের কেশব মন্ডলের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি